পূজা ও প্রার্থনা — ২
গীতবিতান
এ হরিসুন্দর, এ হরিসুন্দর, মস্তক নমি তব চরণ-’পরে।সেবকজনের সেবায় সেবায়, প্রেমিকজনের প্রেমমহিমায়,দুঃখীজনের বেদনে বেদনে, সুখীর আনন্দে সুন্দর হে,মস্তক নমি তব চরণ-’পরে।কাননে কাননে শ্যামল শ্যামল পর্বতে পর্বতে উন্নত উন্নত,নদীতে নদীতে চঞ্চল চঞ্চল, সাগরে সাগরে গম্ভীর হে,মস্তক নমি তব চরণ-’পরে।চন্দ্র সূর্য জ্বালে নির্মল দীপ— তব জগমন্দির উজল করে,মন্তক নমি তব চরণ-’পরে।
Comments
Loading comments…