পূজা ও প্রার্থনা — ২০

গীতবিতান

আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে।পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে।আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফুটাইছে শত বরনে।আশা উল্লাসে চরাচর হাসে—কী ভয়, কী ভয় দুঃখ-তাপ-মরণে।

Comments

Loading comments…