পূজা ও প্রার্থনা — ২১
গীতবিতান
চলিয়াছি গৃহপানে, খেলাধুলা অবসান।ডেকে লও, ডেকে লও, বড়ো শ্রান্ত মন প্রাণ।ধুলায় মলিন বাস, আঁধারে পেয়েছি ত্রাস—মিটাতে প্রাণের তৃষা বিষাদ করেছি পান।খেলিতে সংসারের খেলা কাতরে কেঁদেছি হায়,হারায়ে আশার ধন অশ্রুবারি ব’হে যায়।ধুলাঘর গড়ি যত ভেঙে ভেঙে পড়ে তত—চলেছি নিরাশ-মনে, সান্ত্বনা করো গো দান।
Comments
Loading comments…