পূজা ও প্রার্থনা — ২৮

গীতবিতান

দাও হে হৃদয় ভরে দাও।তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে,সুধারসে মাতোয়ারা করে দাও।যেই সুধারসপানে ত্রিভুবন মাতে তাহা মোরে দাও।

Comments

Loading comments…