পূজা ও প্রার্থনা — ২৯

গীতবিতান

দুয়ারে বসে আছি, প্রভু, সারা বেলা— নয়নে বহে অশ্রুবারি।সংসারে কী আছে হে, হৃদয় না পূরে—প্রাণের বাসনা প্রাণে লয়ে ফিরেছি হেথা দ্বারে দ্বারে।সকল ফেলি আমি এসেছি এখানে, বিমুখ হোয়ো না দীনহীনে—যা করো হে রব প’ড়ে।

Comments

Loading comments…