পূজা ও প্রার্থনা — ৩০

গীতবিতান

ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে।ডাকিতে এসেছি তাই, চলো ত্বরা ক’রে।তাপিতহৃদয় যারা মুছিবি নয়নধারা,ঘুচিবে বিরহতাপ কত দিন পরে।আজি এ আকাশমাঝে কী অমৃতবীণা বাজে,পুলকে জগত আজি কী মধু শোভায় সাজে!আজি এ মধুর ভবে মধুর মিলন হবে—তাঁহার সে প্রেমমুখ জেগেছে অন্তরে।

Comments

Loading comments…