পূজা ও প্রার্থনা — ৩৪

গীতবিতান

আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন।আসন বিছাইল নিশীথিনী গগনতলে,গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল।নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া,ধামাইল ধরা দিবসকোলাহল।

Comments

Loading comments…