পূজা ও প্রার্থনা — ৪
গীতবিতান
মহাসিংহাসনে বসি শুনিছ, হে বিশ্বপিত,তোমারি রচিত ছন্দে মহান্ বিশ্বের গীত।মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়েআমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত।কিছু নাহি চাহি, দেব, কেবল দর্শন মাগি।তোমারে শুনাব গীত, এসেছি তাহারি লাগি।গাহে যেথা রবি শশী সেই সভামাঝে বসিএকান্তে গাহিতে চাহে এই ভকতের চিত।
Comments
Loading comments…