পূজা ও প্রার্থনা — ৪২

গীতবিতান

তারো তারো, হরি, দীনজনে।ডাকো তোমার পথে, করুণাময়, পূজনসাধনহীন জনে।অকুল সাগরে না হেরি ত্রাণ, পাপে তাপে জীর্ণ এ প্রাণ—মরণমাঝারে শরণ দাও হে, রাখো এ দুর্বল ক্ষীণজনে।ঘেরিল যামিনী, নিভিল আলো, বৃথা কাজে মম দিন ফুরালো—পথ নাহি, প্রভু, পাথেয় নাহি— ডাকি তোমারে প্রাণপণে।দিকহারা সদা মরি যে ঘুরে, যাই তোমা হতে দূর সুদূরে,পথ হারাই রসাতলপুরে— অন্ধ এ লোচন মোহঘনে।

Comments

Loading comments…