পূজা ও প্রার্থনা — ৫৪
গীতবিতান
আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে।সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে।তোমারে, বিশ্বরাজ, অন্তরে রাখিব তোমার ভকতেরই এ অভিমান।ফিরিবে বাহিরে সর্ব চরাচর— তুমি চিত্ত-আগারে।

Comments
Loading comments…