পূজা ও প্রার্থনা — ৫৬

গীতবিতান

মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝেআমি মানব কী লাগি একাকী ভ্রমি বিস্ময়ে।তুমি আছ বিশ্বেশ্বর সুরপতি অসীম রহস্যেনীরবে একাকী তব আলয়ে।আমি চাহি তোমা-পানে—তুমি মোরে নিয়ত হেরিছ, নিমেষবিহীন নত নয়নে।

Comments

Loading comments…