পূজা ও প্রার্থনা — ৫৯
গীতবিতান
আমারে করো জীবনদান,প্রেরণ করো অন্তরে তব আহ্বান।আসিছে কত যায় কত, পাই শত হারাই শত—তোমারি পায়ে রাখো অচল মোর প্রাণ।দাও মোরে মঙ্গলব্রত, স্বার্থ করো দূরে প্রহত—থামায়ে বিফল-সন্ধান জাগাও চিত্তে সত্য জ্ঞান।লাভে ক্ষতিতে সুখে-শোকে অন্ধকারে দিবা-আলোকেনির্ভয়ে বহি নিশ্চল মনে তব বিধান।
Comments
Loading comments…