পূজা ও প্রার্থনা — ৬২

গীতবিতান

প্রভু, খেলেছি অনেক খেলা— এবে তোমার ক্রোড় চাহি।শ্রান্ত হৃদয়ে, হে, তোমারি প্রসাদ চাহি।আজি চিন্তাতপ্ত প্রাণে তব শান্তিবারি চাহি।আজি সর্ববিত্ত ছাড়ি তোমায় নিত্য-নিত্য চাহি।

Comments

Loading comments…