পূজা ও প্রার্থনা — ৬৬
গীতবিতান
তুমি কাছে নাই ব’লে হেরো, সখা, তাই‘আমি বড়ো’ ‘আমি বড়ো’ বলিছে সবাই।(সবাই বড় হল হে।সবার বড়ো কাছে নেই ব’লে সবাই বড়ো হল হে।তোমায় দেখি নে ব’লে তোমায় পাই নে ব’লে,সবাই বড়ো হল হে।)
নাথ, তুমি একবার এসো হাসিমুখে,এরা ম্লান হয়ে যাক তোমার সম্মুখে(লাজে ম্লান হোক হে।আমারে যারা ভুলায়েছিল লাজে ম্লান হোক হে।তোমারে যারা ঢেকেছিল লাজে ম্লান হোক হে।)কোথা তব প্রেমমুখ, বিশ্ব-ঘেরা হাসি—আমারে তোমার মাঝে করো গো উদাসী।(উদাস করো হে, তোমার প্রেমে—তোমার মধুর রূপে উদাস করো হে।)ক্ষুদ্র আমি করিতেছে বড়ো অহঙ্কার—ভাঙো ভাঙা ভাঙো, নাথ, অভিমান তার।(অভিমান চূর্ণ করো হে।তোমার পদতলে মান চূর্ণ করো হে—পদানত ক’রে মান চুর্ণ করো হে।)
Comments
Loading comments…