পূজা ও প্রার্থনা — ৭৩
গীতবিতান
দুঃখ এ নয়, সুখ নহে গো— গভীর শান্তি এ যেআমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে।ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারেসাথে করে নিল আমায় জন্মমরণপারে—এল পথিক সেজে।চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতেআলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে।এত কালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে,ভালোমন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভ’রেকালিমা যায় মেজে।
Comments
Loading comments…