পূজা ও প্রার্থনা — ৭৪

গীতবিতান

সুখের মাঝে তোমায় দেখেছি,দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ’রে।

হারিয়ে তোমায় গোপন রেখেছি,পেয়ে আবার হারাই মিলনঘোরে।চিরজীবন আমার বীণা-তারেতোমার আঘাত লাগল বারে বারে,তাই তো আমার নানা সুরের তানেপ্রাণে তোমার পরশ নিলেম ধ’রে।আজ তো আমি ভয় করি নে আরলীলা যদি ফুরায় হেথাকার।নূতন আলোয় নূতন অন্ধকারেলও যদি বা নূতন সিন্ধুপারেতবু তুমি সেই তো আমার তুমি—আবার তোমায় চিনব নূতন ক’রে।

Comments

Loading comments…