পূজা — ১

গীতবিতান

কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা,তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা—এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালাসুরের-গন্ধ-ঢালা?!তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে,খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চিরব্যথার বনে,কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা!এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালাসুরের-গন্ধ-ঢালা?!রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি,বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি।শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন-মাঝে,অশান্তি যে আঘাত করে তাই তো বীণা বাজে।নিত্য রবে প্রাণ-পোড়ানো গানের আগুন জ্বালা—এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালাসুরের-গন্ধ-ঢালা?!

Comments

Loading comments…