পূজা — ১০০
গীতবিতান
তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা।আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা।এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও—ভারের বেগেতে চলেছি কোথায়, এ যাত্রা তুমি থামাও।আপনি যে দুখ ডেকে আনি সে-যে জ্বালায় বজ্রানলে—অঙ্গার ক’রে রেখে যায়, সেথা কোনো ফল নাহি ফলে।তুমি যাহা দাও সে-যে দুঃখের দানশ্রাবণধারায় বেদনার রসে সার্থক করে প্রাণ।যেখানে যা-কিছু পেয়েছি কেবলই সকলই করেছি জমা—
যে দেখে সে আজ মাগে-যে হিসাব, কেহ নাহি করে ক্ষমাএ বোঝা আমার নামাও বন্ধু, নামাও—ভারের বেগেতে ঠেলিয়া চলেছি, এ যাত্রা মোর থামাও।
Comments
Loading comments…