পূজা — ১০১

গীতবিতান

দাঁড়াও আমার আঁখির আগে।তোমার দৃষ্টি হৃদয়ে লাগে।সমুখ-আকাশে চরাচরলোকে এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে,আমার পরান পলকে পলকে চোখে চোখে তব দরশ মাগে।এই-যে ধরণী চেয়ে ব’সে আছে ইহার মাধুরী বাড়াও হে।ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে।যাহা-কিছু আছে সকলই ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া দাঁড়াও হে।দাঁড়াও যেখানে বিরহী এ হিয়া তোমারি লাগিয়া একেলা জাগে।

Comments

Loading comments…