পূজা — ১০৩
গীতবিতান
তোমারি রাগিণী,জীবনকুঞ্জে বাজে যেন সদা বাজে গো।তোমারি আসন হৃদয়পদ্মে রাজে যেন সদা রাজে গো।তব নন্দনগন্ধমোদিত ফিরি সুন্দর ভুবনেতব পদরেণু মাখি লয়ে তনু সাজে যেন সদা সাজে গো।
সব বিদ্বেষ দূরে যায় যেন তব মঙ্গলমন্ত্রে,বিকাশে মাধুরী হৃদয়ে বাহিরে তব সঙ্গীতছন্দে।তব নির্মল নীরব হাস্য হেরি অম্বর ব্যাপিয়াতব গৌরবে সকল গর্ব লাজে যেন সদা লাজে গো।
Comments
Loading comments…