পূজা — ১০৭
গীতবিতান
সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরেসেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া।করুণা করিয়া নিশিদিন নিজ করেরাখিয়ো তাহার একটি দুয়ার খুলিয়া।মোর সব কাজে মোর সব অবসরেসে দুয়ার রবে তোমারি প্রবেশ তরে,সেথা হতে বায়ু বহিবে হৃদয় ’পরেচরণ হইতে তব পদধূলি তুলিয়া।যত আশ্রয় ভেঙে ভেঙে যায়, স্বামী,এক আশ্রয়ে রহে যেন চিত লাগিয়া।যে অনলতাপ যখনি সহিব আমিএক নাম বুকে বার বার দেয় দাগিয়া।যবে দুখদিনে শোকতাপ আসে প্রাণেতোমারি আদেশ বহিয়া যেন সে আনে,পরুষ বচন যতই আঘাত হানেসকল আঘাতে তব সুর উঠে জাগিয়া।
Comments
Loading comments…