পূজা — ১১
গীতবিতান
আমার সুরে লাগে তোমার হাসি,যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি।দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরের খোঁজে,হঠাৎ এ মন ভোলায় কখন তোমার বাঁশি।আমার সকল কাজই রইল বাকি, সকল শিক্ষা দিলেম ফাঁকি।
আমার গানে তোমায় ধরব ব’লে উদাস হয়ে যাই যে চলে,তোমার গানে ধরা দিতে ভালোবাসি।
Comments
Loading comments…