পূজা — ১১৩

গীতবিতান

তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী।তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা—দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি॥তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি।ওই মঙ্গলব্ধপ ভুলি, তাই শোকসাগরে নামি॥আনন্দময় তোমার বিশ্ব শোভামুখপূর্ণ,আমি আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী॥মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে,অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী॥

Comments

Loading comments…