পূজা — ১১৮
গীতবিতান
ধনে জনে আাছি জড়ায়ে হায়,তবু জানো মন তোমারে চায়॥অন্তরে আছ অন্তর্যামী,আমা চেয়ে আমায় জানিছ স্বামী—সব সুখে দুখে ভুলে থাকায়জানো মম মন তোমারে চায়॥ছাড়িতে পারি নি অহঙ্কারে,ঘুরে মরি শিরে বহিয়া তারে,ছাড়িতে পারিলে বাঁচি যে হায়—তুমি জানো মন তোমারে চায়।যা আছে আমার সকলই কবেনিজ হাতে তুমি তুলিয়া লবে—সব ছেড়ে সব পাব তোমায়।মনে মনে মন তোমারে চায়॥
Comments
Loading comments…