পূজা — ১১৯

গীতবিতান

তোমারি সেবক করো হে আজি হতে আমারে।চিত্ত-মাঝে দিবারাত আদেশ তব দেহো নাথ,তোমার কর্মে রাখো বিশ্বজুয়ারে॥করে ছিন্ন মোহপাশ সকল লুব্ধ আশ,লোকভয় দূর করি দাও দাও।রত রাখো কল্যাণে নীরবে নিরভিমানে,মগ্ন করে আনন্দরসধারে॥

Comments

Loading comments…