পূজা — ১২৪
গীতবিতান
ভয় হতে তব অভয়মাঝে নূতন জনম দাও হে॥দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্যসদনে,জড়তা হতে নবীন জীবনে নূতন জনম দাও হে॥আমার ইচ্ছা হইতে, প্রভু, তোমার ইচ্ছামাঝে-আমার স্বার্থ হইতে, প্রভু, তব মঙ্গলকাজে—অনেক হইতে একের ডোরে, সুখদুখ হতে শাস্তিক্রোড়ে—আমা হতে, নাথ, তোমাতে মোরে নূতন জনম দাও হে॥
Comments
Loading comments…