পূজা — ১২৫
গীতবিতান
পাদপ্রান্তে রাখ’ সেবকে,শাস্তিসদন সাধনধন দেবদেব হে॥সর্বলোকপরমশরণ, সকলমোহকলুষহরণ,দুঃখতাপবিঘ্নতরণ, শোকশান্তস্নিগ্ধচরণ,সত্যরূপ প্রেমরূপ হে,দেবমহুজবন্দিতপদ বিশ্বভূপ হে॥হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু, তুমি অপার প্রেমসিন্ধু ৷যাচে তৃষিত অমিয়বিন্দু, করুণালয় ভক্তবন্ধুপ্রেমনেত্রে চাহ' সেবকে,বিকশিতদল চিত্তকমল হৃদয়দেব হে॥পুণ্যজ্যোতিপূর্ণ গগন, মধুর হেরি সকল ভুবন,সুধাগন্ধমুদিত পবন, ধ্বনিতগীত হৃদয়ভবন।
এস’ এস’ শূন্য জীবনে,মিটাও আশ সব তিয়াষ অমৃতপ্লাবনে॥দেহ’ জ্ঞান, প্রেম দেহ’, শুষ্ক চিত্তে বরিষ স্নেহধন্য হোক হৃদয় দেহ, পুণ্য হোক সকল গেহ।পাদপ্রান্তে রাখ’ সেবকে,শাস্তিসদন সাধনধন দেবদেব হে॥
Comments
Loading comments…