পূজা — ১৩
গীতবিতান
জীবনমরণের সীমানা ছাড়ায়ে,বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে॥এ মোর হৃদয়ের বিজন আকাশেতোমার মহাসন আলোতে ঢাকা সে,গভীর কী আশায় নিবিড় পুলকেতাহার পানে চাই দু বাহু বাড়ায়ে।নীরব নিশি তব চরণ নিছায়েআঁধার-কেশভার দিয়েছে বিছায়ে।আজি এ কোন্ গান নিখিল প্লাবিয়াতোমার বীণা হতে আসিল নাবিয়া!ভুবন মিলে যায় সুরের রণনে,গানের বেদনায় যাই যে হারায়ে
Comments
Loading comments…