পূজা — ১৩২
গীতবিতান
তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি।বুঝতে নারি কখন তুমি দাও-যে ফাঁকি।ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁওয়ারপিছন হতে পাই নে সুযোগ চরণ-ছোঁওয়ার,স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি।দেখব ব’লে এই আয়োজন মিথ্যা রাখি,আছে তো মোর তৃষা-কাতর আপন আঁখি।কাজ কী আমার মন্দিরেতে আনাগোনায়—পাতব আসন আপন মনের একটি কোণায়,সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি।
Comments
Loading comments…