পূজা — ১৩৭

গীতবিতান

যে দিন ফুটল কমল কিছুই জানি নাই,আমি ছিলেম অন্যমনে।আমার সাজিয়ে সাজি তারে আনি নাই,সে যে রইল সঙ্গোপনে।মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়স্বপন দেখে চমকে উঠে চায়,মন্দ মধুর গন্ধ আসে হায়কোথায় দখিন-সমীরণে।ওগো, সেই সুগন্ধে ফিরায় উদাসিয়াআমায় দেশে দেশান্তে।যেন সন্ধানে তার উঠে নিশ্বাসিয়াভুবন নবীন বসন্তে।কে জানিত দূরে তো নেই সে,আমারি গো আমারি সেই যে,এ মাধুরী ফুটেছে হায় রেআমার হৃদয়-উপবনে।

Comments

Loading comments…