পূজা — ১৩৮
গীতবিতান
প্রভু, তোমা লাগি আঁখি জাগে;দেখা নাই পাইপথ চাই,সেও মনে ভালো লাগে।ধুলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয় হা রেতোমারি করুণা মাগে;কৃপা নাই পাইশুধু চাই,সেও মনে ভালো লাগে।আজি এ জগতমাঝে কত সুখে কত কাজেচলে গেল সবে আগে;সাথি নাই পাইতোমায় চাই,সেও মনে ভালো লাগে।চারি দিকে সুধা-ভরা ব্যাকুল শ্যামল ধরাকাঁদায় রে অনুরাগে;দেখা নাই পাইব্যথা পাই,সেও মনে ভালো লাগে।
Comments
Loading comments…