পূজা — ১৪

গীতবিতান

যারা কথা দিয়ে তোমার কথা বলেতারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে।একের কথা আরেবুঝতে নাহি পারে,বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে।যারা কথা ছেড়ে বাজায় শুধু সুরতাদের সবার সুরে সবাই মেলে নিকট হতে দূর।বোঝে কি নাই বোঝেথাকে না তার খোঁজে,বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে।

Comments

Loading comments…