পূজা — ১৪২

গীতবিতান

নাই বা ডাকো রইব তোমার দ্বারে,মুখ ফিরালে ফিরব না এইবারে।বসব তোমার পথের ধুলার ’পরে,এড়িয়ে আমায় চলবে কেমন করে—তোমার তরে যে জন গাঁথে মালাগানের কুসুম জুগিয়ে দেব তারে।রইব তোমার ফসল-খেতের কাছেযেথায় তোমার পায়ের চিহ্ন আছে।জেগে রব গভীর উপবাসেঅন্ন তোমার আপনি যেথায় আসে—যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বালোবসে রব সেথায় অন্ধকারে।

Comments

Loading comments…