পূজা — ১৪৪
গীতবিতান
জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে,সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে।বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো,হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে।নয়ন দুটি মেলিলে কবে পরান হবে খুশি,যে পথ দিয়া চলিয়া যার সবারে যাব তুষি।রয়েছ তুমি এ কথা কবে জীবনমাঝে সহজ হবে,আপনি কবে তোমারি নাম ধ্বনিবে সব কাজে।
Comments
Loading comments…