পূজা — ১৪৬
গীতবিতান
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনেবসন্তের এই মাতাল সমীরণে।
যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে—এই নিরালায় রব আপন কোণে।যাব না এই মাতাল সমীরণে।আমার এ ঘর বহু যতন ক’রেধুতে হবে মুছতে হবে মোরে।আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবেযদি আমায় পড়ে তাহার মনেবসন্তের এই মাতাল সমীরণে।
Comments
Loading comments…