পূজা — ১৫

গীতবিতান

তোমারি ঝরনাতলার নির্জনেমাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে।রবি ঐ অস্তে নামে শৈলতলে,বলাকা কোন্ গগনে উড়ে চলে—আমি এই করুণ ধারার কলকলেনীরবে কান পেতে রই আনমনেতোমারি ঝরনাতলার নির্জনে।দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে,মেটে বা নাই মেটে তা ভাবব না আর তার তরেসারাদিন অনেক ঘুরে দিনের শেষেএসেছি সকল চাওয়ার বাহির-দেশে,নেব আজ অসীম ধারার তীরে এসেপ্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনেতোমারি ঝরনাতলার নির্জনে।

Comments

Loading comments…