পূজা — ১৫১
গীতবিতান
এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা।এখনো মরণব্রত জীবনে হল না সাধা।কবে যে দুঃখজ্বালা হবে রে বিজয়মালা,ঝলিবে অরুণরাগে নিশীথরাতের কাঁদা।এখনো নিজেরই ছায়া রচিছে কত যে মায়া।এখনো কেন-যে মিছে চাহিছে কেবলই পিছে,চকিতে বিজলি-আলো চোখেতে লাগালো ধাঁদা।
Comments
Loading comments…