পূজা — ১৫৪

গীতবিতান

বেসুর বাজে রে,আর কোথা নয়, কেবল তোরই আপন-মাঝে রে।মেলে না সুর এই প্রভাতে আনন্দিত আলোর সাথে,সবারে সে আড়াল করে, মরি লাজে রে।ওরে থামা রে ঝঙ্কার।নীরব হয়ে দেখ্ রে চেয়ে, দেখ্ রে চারি ধার।তোরই হৃদয় ফুটে আছে মধুর হয়ে ফুলের গাছে,নদীর ধারা ছুটেছে ওই তোরই কাজে রে।

Comments

Loading comments…