পূজা — ১৫৮

গীতবিতান

অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে॥তেমনি ক'রে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে,নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-'পরে॥বাজে ব'লেই বাজাও তুমি সেই গরবে,ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে।বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতেজ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ'রে॥

Comments

Loading comments…