পূজা — ১৬

গীতবিতান

কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে,সাগর-মাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে।যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলেসেখানে নয়,যেখানে ঐ গ্রামের বধূ আসে জলেসেখানে নয়,যেখানে নীল মরণলীলা উঠছে দুলেসেখানে মোর গানের তরী দিলেম খুলে।এবার, বীণা, তোমায় আমায় আমরা একা—অন্ধকারে নাইবা কারে গেল দেখাকুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলেসে ফুল এ নয়,বাতায়নের লতা হতে যে ফুল দোলেসে ফুল এ নয়—দিশাহারা আকাশ-ভরা সুরের ফুলেসেই দিকে মোর গানের তরী দিলেম খুলে।

Comments

Loading comments…