পূজা — ১৬০
গীতবিতান
সন্ধ্যা হল গো– ও মা, সন্ধ্যা হল, বুকে ধরো।অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো॥ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো– সব যে কোথায় হারিয়েছে গোছড়ানো এই জীবন, তোমার আঁধার-মাঝে হোক-না জড়ো॥আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা।তোমার রাতে মিলাক আমার জীবনসাঁজের রশ্মিরেখা।আমায় ঘিরি আমায় চুমি কেবল তুমি, কেবল তুমি–আমার ব’লে যা আছে, মা, তোমার ক’রে সকল হরো॥
Comments
Loading comments…