পূজা — ১৬১
গীতবিতান
তুমি ডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না,আমার মন যে কাঁদে আপন-মনে কেউ তা মানে না।ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে,তোমার মতো এমন টানে কেউ তো টানে না॥বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘরবাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না।আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা,এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না।
Comments
Loading comments…