পূজা — ১৬২

গীতবিতান

এ যে মোর আবরণঘুচাতে কতক্ষণ!নিশ্বাসবার উড়ে চলে যায়তুমি কর যদি মন।যদি পড়ে থাকি ভূমেধুলার ধরণী চুমে,তুমি তারি লাগি দ্বারে রবে জাগিএ কেমন তব পণ।রথের চাকার রবেজাগাও জাগাও সবে,আপনার ঘরে এসো বলভরেএসো এসো গৌরবে।ঘুম টুটে যাক চলে,চিনি যেন প্রভু ব’লে—ছুটে এসে দ্বারে করি আপনারেচরণে সমর্পণ।

Comments

Loading comments…