পূজা — ১৬৩
গীতবিতান
সকল জনম ভ’রে ও মোর দরদিয়া,কাঁদি কাঁদাই তোরে ও মোর দরদিয়া।আছ হৃদয় মাঝেসেথা কতই ব্যথা বাজে,ওগো এ কি তোমায় সাজেও মোর দরদিয়া?এই দুয়ার-দেওয়া ঘরেকভু আঁধার নাহি সরে,তবু আছ তারি ’পরেও মোর দরদিয়া।সেথা আসন হয় নি পাতা,সেথা মালা হয় নি গাঁথা,আমার লজ্জাতে হেঁট মাথাও মোর দরদিয়া।
Comments
Loading comments…