পূজা — ১৬৬

গীতবিতান

আবার এরা ঘিরেছে মোর মন।আবার চোখে নামে আবরণ।আবার এ যে নানা কথাই জমে, চিত্ত আমার নানা দিকে ভ্রমে,দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, আবার এ যে হারাই শ্রীচরণ।তব নীরব বাণী হৃদয়তলেডোবে না যেন লোকের কোলাহলে।সবার মাঝে আমার সাথে থাকো, আমায় সদা তোমার মাঝে ঢাকো,নিয়ত মোর চেতনা-’পরে রাখো আলোকে-ভরা উদার ত্রিভুবন।

Comments

Loading comments…