পূজা — ১৬৮

গীতবিতান

হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে।এসো হে আনন্দময়, এসো চিরসুন্দর।দেখাও তব প্রেমমুখ, পাসরি সর্ব দুখ,বিরহকাতর তপ্ত চিত্ত-মাঝে বিহরো।শুভদিন শুভরজনী আনো এ জীবনে,ব্যর্থ এ নরজনম সফল করে। প্রিয়তম।মধুর চিরসঙ্গীতে ধ্বনিত করো অন্তর,ঝরিবে জীবনে মনে দিবানিশা সুধানিঝর।

Comments

Loading comments…