পূজা — ১৭
গীতবিতান
তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগিগানের সুরে।যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্যসুধা-হেননবীন জীবন দেয় গো পূরে গানের সুরে।সেথায় তরু তৃণ যতমাটির বাঁশি হতে ওঠে গানের মতো।আলোক সেথা দেয় গো আনিআকাশের আনন্দবাণী,হৃদয়মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে।
Comments
Loading comments…