পূজা — ১৭০
গীতবিতান
ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তব পাশে।আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে।খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে।হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে।
বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে—নিখিল তায় অভয় পায়, সকল জগত হাসে।কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে—মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে।উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে।দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে।
Comments
Loading comments…