পূজা — ১৭২

গীতবিতান

আজি মম মন চাহে জীবনবন্ধুরে,সেই জনমে মরণে নিত্যসঙ্গীনিশিদিন সুখে শোকে—

সেই চির-আনন্দ, বিমল চিরসুধা,যুগে যুগে কত নব নব লোকে নিয়তশরণ।পরাশান্তি, পরমপ্রেম, পরামুক্তি, পরমক্ষেম,সেই অন্তরতম চিরসুন্দর প্রভু, চিত্তসখা,ধর্ম-অর্থ-কাম-ভরণ রাজা হৃদয়হরণ।

Comments

Loading comments…