পূজা — ১৭৯
গীতবিতান
প্রতিদিন আমি, হে জীবনস্বামী, দাঁড়াব তোমারি সম্মুখে।করি জোড়কর, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সম্মুখে॥তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে—নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সম্মুখে॥তোমার বিচিত্র এ ভবসংসারে কর্মপারাবারপারে হে—নিখিল ভুবনলোকের মাঝারে দাঁড়াব তোমারি সম্মুখে।তোমার এ ভবে মম কর্ম যবে সমাপন হবে হে,ওগো রাজরাজ, একাকী নীরবে দাঁড়াব তোমারি সম্মুখে॥
Comments
Loading comments…